October 28, 2026, 4:00 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

মুকসুদপুর উপজেলা পর্যায়ে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

Reporter Name

মুকসুদপুর উপজেলা পর্যায়ে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)
মুকসুদপুর উপজেলা পর্যায়ে “হাম-রুবেলা (এম আর) টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ ” সাফল্য মন্ডিত করতে ১৯ এপ্রিল দুপুর ১২ টায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কনফারেন্স রুমে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার দিপ সাহার সঞ্চালনায় এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো: মতিয়ার মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: ভিম্বদেব মন্ডল,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, জনতা ব্যাংক পিএলসি এর মুকসুদপুর শাখা ব্যবস্থাপক এনামুল হাসান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র মল্লিক, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম,মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি”র সভাপতি তারিকুল ইসলাম ও প্রেসক্লাব মুকসুদপুর এর সভাপতি আমোদ মোল্লা প্রমুখ।
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সারা দেশের ন্যায় ২০ এপ্রিল হতে ১০মে পর্যন্ত মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের ৫১টি ইপিআই কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১টি কেন্দ্র মোট ৫২টি কেন্দ্রে এ বছর ৩৩ হাজার ১৩৮ জন ৬ মাস হতে ৫ বছরের শিশু বাচ্চাদের টিকা প্রদান করা হবে বলে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন সাংবাদিকদের জানিয়েছেন। তিনি আরো জানান, ১ ডোজ হাম-রুবেলা টিকা বাংলাদেশ সরকারের উদ্যোগে শিশুদের জন্য বিনামূল্যে প্রদান করা হইতেছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/