October 29, 2026, 12:22 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

মুকসুদপুরে এক যুবক নিখোঁজ, ৭ দিনেও মেলেনি সন্ধান

Reporter Name

মোঃ রাজু মিয়া গোপালগঞ্জ জেলা প্রতিনিধ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লতিফপুর গ্রাম থেকে মোঃ তৌহিদুল ইসলাম (৩১) নামে এক যুবক গত ১৬ ডিসেম্বর সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। তিনি ওই গ্রামের আকতার আলী মোল্লার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক রাত ৭টার দিকে তৌহিদুল ইসলাম বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের সময় তার পরনে প্যান্ট ও শার্ট ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। নিখোঁজের ৭ দিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় থানা ও সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে। কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অথবা নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
📞 যোগাযোগ: ০১৭৬০২০৩৮৭১



https://www.facebook.com/share/1HLvQCbic1/