August 5, 2026, 1:34 pm
শিরোনাম:
পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল ইয়াবা জব্দ: বিষাক্ত মাদকের হাত থেকে যুবসমাজকে বাঁচাতে চাই জিরো টলারেন্স পীরগঞ্জের রসুলপুরে ব্যবসায়ীকে দিনের আলোয় অপহরণের চেষ্টা, সিসিটিভিতে ধরা পড়ল ঘটনা। পেটে বিশেষ কৌশলে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ কাশিয়ানীতে যুবক গ্রেপ্তার টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড

মুকসুদপুরে আ.লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

Reporter Name

মোঃ রাজু মিয়া গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। রবিবার (২১ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের বেজড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত সাব্বির খানের বাড়িতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়েদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আর মামুন বলেন, ফায়ার সার্ভিসের মাধ্যমে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার সময় সাব্বির খান এলাকায় উপস্থিত না থাকায় তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।



https://www.facebook.com/share/1HLvQCbic1/