April 14, 2026, 7:54 pm
শিরোনাম:
জামাই-শাশুড়ি কট, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মুকসুদপুরে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির সূচনা মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি) মুকসুদপুরে আনন্দঘন আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন নববর্ষে মুকসুদপুরে রেলের নতুন সংযোগ ১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন ১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন কাফনের কাপড় পাঠিয়ে আতঙ্ক ছড়ানো, মহিলা কলেজে চাঞ্চল্য, তদন্তে পুলিশ অদ্য ১১/০৪/২০২৬ তারিখ সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের চর গোদাগাড়ী নামক স্থানে মোবাইল কোর্ট সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে মাদকদ্রব্য প্রেস বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানী কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানী বগুড়া

মুকসুদপুরে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির সূচনা মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

মুকসুদপুরে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির সূচনা

মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

গোপালগঞ্জের মুকসুদপুর রেলওয়ে স্টেশনে অবশেষে চালু হলো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি। দীর্ঘদিনের দাবির বাস্তবায়নকে ঘিরে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে স্টেশন প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পহেলা বৈশাখের এই দিনে ঢাকা–বেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ (৮২৭/৮২৮) প্রথমবারের মতো মুকসুদপুর স্টেশনে থামে। ট্রেনটি স্টেশনে পৌঁছালে প্রধান অতিথি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম তাঁর সহধর্মিণী সাবরিনা আহম্মেদ শুভ্রাকে সঙ্গে নিয়ে ট্রেন থেকে নেমে অনুষ্ঠানে যোগ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শরীফ রাফিকুজ্জামান, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ীর জে.টি.আই (টিএন্ডসি) মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, মুকসুদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু করা। তিনি জানান, নির্বাচিত হওয়ার পর বিষয়টি রেলমন্ত্রীর নজরে আনা হলে জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেনটির দুই মিনিটের যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হয়। সেই সিদ্ধান্তের বাস্তবায়ন আজকের এই আয়োজন।

তিনি আরও বলেন, বর্তমান বিএনপি সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং এই উদ্যোগ এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে। পাশাপাশি খুলনা-ঢাকা রুটের আন্তঃনগর ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতিও মুকসুদপুর স্টেশনে চালুর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে দাবি জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/