April 14, 2026, 1:09 pm
শিরোনাম:
মুকসুদপুরে আনন্দঘন আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন নববর্ষে মুকসুদপুরে রেলের নতুন সংযোগ ১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন ১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন কাফনের কাপড় পাঠিয়ে আতঙ্ক ছড়ানো, মহিলা কলেজে চাঞ্চল্য, তদন্তে পুলিশ অদ্য ১১/০৪/২০২৬ তারিখ সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের চর গোদাগাড়ী নামক স্থানে মোবাইল কোর্ট সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে মাদকদ্রব্য প্রেস বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানী কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানী বগুড়া বগুড়ার আবাসিক হোটেলগুলো দেহ ব্যবসার জমজমাট আঁতুঘর, স্বল্প সময়ে সময়ে কোটিপতি হোটেল মালিক গোপালগঞ্জে তেল না পেয়ে সড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যানজট

মুকসুদপুরে আনন্দঘন আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মো. রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

মুকসুদপুরে আনন্দঘন আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মো. রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়ে নববর্ষকে স্বাগত জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সকালে উপজেলা অফিসার্স ক্লাব মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি নববর্ষের তাৎপর্য তুলে ধরে সামাজিক সম্প্রীতি ও গণতান্ত্রিক চেতনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

পরে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ অংশ নেন। রঙিন ব্যানার ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানের স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান সেলিম এবং সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য, আবৃত্তি ও লোকজ আয়োজন দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, শিক্ষাবিদ সুনীল চন্দ্র মন্ডল, সাংবাদিক শহিদুল ইসলাম বেলায়েতসহ বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা।

এছাড়াও নববর্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় উদ্যোগে মেলা, ঐতিহ্যবাহী খাবারের আয়োজন, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে সাধারণ মানুষ নতুন বছরকে আনন্দঘন পরিবেশে বরণ করে নেন।

সব মিলিয়ে, মুকসুদপুরে এবারের নববর্ষ উদযাপন ছিল প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক, যা বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিফলিত হয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/