April 14, 2026, 6:59 am
শিরোনাম:
১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন ১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন কাফনের কাপড় পাঠিয়ে আতঙ্ক ছড়ানো, মহিলা কলেজে চাঞ্চল্য, তদন্তে পুলিশ অদ্য ১১/০৪/২০২৬ তারিখ সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের চর গোদাগাড়ী নামক স্থানে মোবাইল কোর্ট সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে মাদকদ্রব্য প্রেস বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানী কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানী বগুড়া বগুড়ার আবাসিক হোটেলগুলো দেহ ব্যবসার জমজমাট আঁতুঘর, স্বল্প সময়ে সময়ে কোটিপতি হোটেল মালিক গোপালগঞ্জে তেল না পেয়ে সড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যানজট গুরুদাসপুরে স্কুল শিক্ষার্থীদের সংঘর্ষে হাতুড়ি দিয়ে হামলা, নবম শ্রেণির ছাত্র গুরুতর আহত বগুড়া গাবতলীতে ছেলের লাঠির আঘাতে পিতার মাথা দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু বরণ করেন।

মিরসরাই থানার নতুন ওসি ফরিদা ইয়াসমিন, পুলিশি সেবা দোরগোড়ায় পৌঁছানোর অঙ্গীকার

Reporter Name

মিরসরাই থানার নতুন ওসি ফরিদা ইয়াসমিন, পুলিশি সেবা দোরগোড়ায় পৌঁছানোর অঙ্গীকার

স্টাফ রিপোর্টার
মীরসরাই সংবাদদাতা।
আব্দুল মান্নান।

চট্টগ্রামের মিরসরাই থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফরিদা ইয়াসমিন। সম্প্রতি তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নিয়েই তিনি পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। এর আগে ঈদগাঁও থানায় দায়িত্ব কালীন সময়ে তিনি দস্যুতা ও কিশোর গ্যাং দমনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।

ফরিদা ইয়াসমিন ২০২২-২০২৫ দুই দফায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পশ্চিম আফ্রিকার দেশ মালি এবং মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে সাফল্যের সাথে দায়িত্ব পালন শেষে মেডেল প্রাপ্ত হন। তিনি কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত থেকে মাদক, ডাকাতি , অপহরণ দমনে সফলতার স্বাক্ষর রাখেন। তিনি অপহরণ দমনে গহীন ঝুঁকিপূর্ণ পাহাড়ে অভিযান পরিচালনা করেন। বর্তমানে তিনি লটারির মাধ্যমে মীরসরাই থানায় যোগদান করেন ।

২০০৩ সালে সারদা পুলিশ একাডেমিতে ১ বছরের ট্রেনিং শেষ করে আইন বিষয়ে শ্রেষ্ঠ মহিলা ক‍্যাডেট হিসেবে মেডেল প্রাপ্ত হন ফরিদা ইয়াসমিন। ২০০৪ সালে ট্রেনিং শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ যোগদান করেন তিনি। এরপর তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বরিশাল রেঞ্জ এবং চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন ইউনিটে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেন।

মিরসরাই থানায় দায়িত্ব গ্রহণের পর ওসি ফরিদা ইয়াসমিন বলেন, অপরাধ ও অপরাধীর বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, যত প্রভাবশালীই হোক তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটিই আমাদের মূল দায়িত্ব।

পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, মিরসরাইবাসী যেন শান্তি ও নিরাপত্তার মধ্যে জীবনযাপন করতে পারে-এমন পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের প্রথম কাজ। যেকোনো প্রয়োজনে মিরসরাইয়ের মানুষ পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত।

নতুন ওসির যোগদানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা করেছেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ আরও সক্রিয় ভূমিকা পালন করবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/