মানিকগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকে হুমকির বিরুদ্ধে বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ।
এসএম অপু, মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জে নির্বাচন নিয়ে সংবাদ প্রকাশের জেরে বাংলাভিশনের সাংবাদিক ও দৈনিক আমার নিউজ প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক আকরাম হোসেন কে ফোনে হুমকি ও তার পরিবারকে ভয়ভীতি দেখানো অভিযোগ উঠেছে।
উল্লেখ্য,১৪ ই জানুয়ারী রাত: ৮.১৯ মিনিটে দৈনিক আমার নিউজে নির্বাচন নিয়ে সংবাদ প্রকাশ করায় +৬৫১৮৯৭২৭১৬২৫ এই নাম্বার থেকে ফোন করে আমার নিউজের সম্পাদক ও প্রকাশক আকরাম হোসেন ও তার পরিবারের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে।
গত ১৫ ই জানুয়ারি মানিকগঞ্জ সদর থানায় একটি জিডি দায়ের করেন সাংবাদিক আকরাম হোসেন।
জিডি সূত্রে জানা যায়, ১৪ ই জানুয়ারি বুধবার নির্বাচন নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও তার পরিবারের ওপর ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে এবং জীবনের নিরাপত্তার জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি(বিএমএসএস) হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী জানান, এ ধরনের হুমকি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হানছে ।
বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখা, মানিকহঞ্জ এর পক্ষ হতে তীব্র নিন্দা জানিয়ে হুমকিদাতাকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
এ বিষয়ে নিয়ে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’