মাগুরা শালিখার বৈখোলা মাঠে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ টেক্কার বিরুদ্ধে
ইসরাইল হাসান
মাগুরা জেলা প্রতিনিধি :
মাগুরা শালিখা উপজেলার আড়পাড়া- শতখালি ইউনিয়নের বৈখোলা বিল মাঠে অবৈধভাবে এক্সভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে এবং ট্রাক্টর দিয়ে বিভিন্ন জায়গায় মাটি বিক্রির অভিযোগ উঠেছে।
আর এই মাটি কাটছে শতখালী ইউনিয়নের কাতলী গ্রামের টেক্কা নামের এক লোক। ট্রাক্টর দিয়ে মাটি পরিবহন করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এই মাটি অনত্র পরিবহন করার ফলে এলজিইডির পাকা রাস্তা, গ্রামীন অবকাঠামো প্রকল্পের ইটের সলিং ও এইচবিবির রাস্তা গুলোর চরম ক্ষতি হয় এমনটা জানালেন এলাকাবাসীর লোকজন।
অবৈধ ট্রাক্টর গাড়ি দিয়ে এই মাটি পরিবহন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে।
মাটি কাটা ব্যবসায়ী টেক্কা বলেন, আপনারা সাংবাদিকরা কেন মাটি কাটা দেখতে আসবেন এই বলে অবান্তর কথাবার্তা বলেন।
মাটি কাটার বিষয়টি নিয়ে শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন কে জানালে তিনি বলেন বিষয়টি আমি জানলাম আমি ব্যবস্থা নিচ্ছি।