মরহুম জামান খান-এর স্মৃতিতে কে.বি.কে সিজন–৪ ক্রিকেট খেলার ফাইনাল অনুষ্ঠিত
মোঃ ফরিদ হোসেন গাজীপুর
গাজীপুরে মরহুম জামান খান-এর স্মৃতি স্মরণে “কে. বি. কে সিজন–৪” এক বিশাল ফাইনাল ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আঃ হান্নান মিয়া হান্নু সভাপতি, গাজীপুর ফুটবল ফেডারেশন ও সাবেক কাউন্সিলর, গাজীপুর সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ মাসুদুর রহমান খান মাসুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় ১০ জানুয়ারি ২০২৬ ইং, শনিবার বিকাল ২টা ৩০ মিনিটে। খেলার ভেন্যু ছিল কুমুম সরাফত খান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। খেলায় মুখোমুখি হয় টিম সিক্স সুপার স্টার বনাম স্যাভেন এলিভেন
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন মোঃ ফরিদ হোসেন ও রাসেদ খান । আয়োজকরা জানান, মরহুম জামান খান ছিলেন একজন ক্রীড়ানুরাগী ও সমাজসেবক। তার স্মৃতিকে ধরে রাখতেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় আয়োজক কমিটির পক্ষ থেকে সকল সহযোগী, খেলোয়াড় এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।