October 28, 2026, 1:37 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের পিয়ন বাবুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহ সদর প্রতিনিধি মোঃ রবিন হোসেন

ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের পিয়ন বাবুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহ সদর প্রতিনিধি মোঃ রবিন হোসেন

ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের পিয়ন বাবুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, সদর উপজেলার ৬ নং চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর বড়বিলা এলাকার বাসিন্দা বাবুল আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অফিসে একক প্রভাব বিস্তার করতেন।
স্থানীয় সূত্রে দাবি করা হয়, ২০১৪-১৬ সালের দিকে তৎকালীন সাব-রেজিস্টার সাইফুল ইসলামের সময়ে বাবুলের ইশারা ছাড়া কোনো দলিল রেজিস্ট্রি হতো না। অভিযোগ রয়েছে, দলিল সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাইয়ের ক্ষেত্রেও বাবুলের মতামতকে প্রাধান্য দেওয়া হতো। মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে দলিল সম্পন্ন করা এবং টাকা কম হলে নানা অজুহাতে হয়রানি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া অভিযোগে বলা হয়, বাবুল বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগে শোকজের মুখোমুখি হলেও রাজনৈতিক প্রভাবের কারণে বারবার সদর সাব-রেজিস্ট্রি অফিসে ফিরে আসতেন। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তিনি প্রভাব খাটিয়ে নিজের অবস্থান ধরে রেখেছিলেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বাবুলের ছোট ভাই আজাদও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সদর উপজেলার চেয়ারম্যান আশরাফের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বর্তমানে বাবুল বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ময়মনসিংহ সদর সাব-রেজিস্টার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



https://www.facebook.com/share/1HLvQCbic1/