April 14, 2026, 5:25 am
শিরোনাম:
১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন ১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন কাফনের কাপড় পাঠিয়ে আতঙ্ক ছড়ানো, মহিলা কলেজে চাঞ্চল্য, তদন্তে পুলিশ অদ্য ১১/০৪/২০২৬ তারিখ সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের চর গোদাগাড়ী নামক স্থানে মোবাইল কোর্ট সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে মাদকদ্রব্য প্রেস বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানী কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানী বগুড়া বগুড়ার আবাসিক হোটেলগুলো দেহ ব্যবসার জমজমাট আঁতুঘর, স্বল্প সময়ে সময়ে কোটিপতি হোটেল মালিক গোপালগঞ্জে তেল না পেয়ে সড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যানজট গুরুদাসপুরে স্কুল শিক্ষার্থীদের সংঘর্ষে হাতুড়ি দিয়ে হামলা, নবম শ্রেণির ছাত্র গুরুতর আহত বগুড়া গাবতলীতে ছেলের লাঠির আঘাতে পিতার মাথা দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু বরণ করেন।

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Reporter Name

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মোঃ রবিন হোসেন ময়মনসিংহ সদর প্রতিনিধি

আজ ০৫ এপ্রিল ২০২৬খ্রিঃ (রবিবার) সকাল ০৭:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এপ্রিল/২০২৬খ্রিঃ মাসের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ।

পরিদর্শন শেষে পুলিশ সুপার তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অফিসার ও ফোর্সের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন ও দৃষ্টি নন্দন প্যারেড প্রদর্শনের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এস এম হাসান ইস্রাফীল, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল), ময়মনসিংহ ।

উক্ত মাস্টার প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবদুললাহ্ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মনতোষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল), মোঃ আসাদুজ্জামান শাকিল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের সকল ইউনিটের প্রতিনিধিবৃন্দ।



https://www.facebook.com/share/1HLvQCbic1/