October 28, 2026, 1:31 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

মণিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name

আবু রায়হান, ‎মণিরামপুর প্রতিনিধিঃ

দেশের বাইরে অবস্থানরত  ফ্যাসিস্ট আওয়ামী লীগের সোস্যাল মিডিয়ায় ১৩ই নভেম্বর বৃহস্পতিবার ডাকা লকডাউনের প্রতিবাদে ১২ই নভেম্বর বুধবার বিকেলে মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মণিরামপুর উপজেলা বিএনপি।

‎দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির আলোকে মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল মনিরামপুর বাজারের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
‎মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংকিপ্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন,মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু,উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ,পৌর বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর বিশ্বাস প্রমূখ।

‎এছাড়াও মণিরামপুর উপজেলা যুবদল,ছাত্রদল, সেচ্চাসেবক দল,মহিলা দল,শ্রমীকদল সহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।

‎বৃহঃবারের সকল বিশৃঙ্খলা রুখে দিতে আগত বক্তারা প্রশাসনের পাশাপাশি সকল নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশনা দেন। এ ছাড়াও ফ্যাসিস্ট সরকারের আর কোন ধরনের কার্যক্রম বাস্তবায়ন হতে দেওয়া হবেনা বলে হুশিয়ারি দেন।
‎



https://www.facebook.com/share/1HLvQCbic1/