August 2, 2026, 4:49 am
শিরোনাম:
চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে।

ভোটাররা যার যার পছন্দের প্রার্থীকে কোনো বাধা ছাড়াই ভোট দিতে পারবেন-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মানিকগঞ্জ প্রতিনিধি। এস,এম,অপু

ভোটাররা যার যার পছন্দের প্রার্থীকে কোনো বাধা ছাড়াই ভোট দিতে পারবেন-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মানিকগঞ্জ প্রতিনিধি।
এস,এম,অপু
গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাত এবং পরিবর্তনের জন্য হ্যা এই শ্লোগান প্রতি প্রাদ্যকে সামনে রেখে ১৯ শে জানুয়ারি সোমবার বিকাল ৩ টায় মানিকগঞ্জ বিজয় মেলার মাঠ প্রাঙ্গণে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্যে রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার আলম সহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমূখ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন,এবারের নির্বাচন বিগত যেকোনো নির্বাচনের চেয়ে আলাদা এবং ২০২৯ সালে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও কেন ২০২৬ সালেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই প্রেক্ষাপট আমাদের মনে রাখতে হবে।

হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই পরিবেশ পেয়েছি।

কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো জানান, প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। যেখানে সমস্যা আছে, সেখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে।

নির্বাচনে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং ভোটাররা যাতে তাদের পছন্দের প্রার্থীকে কোনো বাধা ছাড়াই ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে।

 

গণভোটের প্রচার নিয়ে তিনি বলেন, গণভোট সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তবে কেউ যদি ভোট না দিতে চান, তবে তাকে বাধ্য করা যাবে না।



https://www.facebook.com/share/1HLvQCbic1/