October 28, 2026, 2:26 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

বোদায় মাদক কেনা-বেচার সাথে জড়িত তিন ব্যক্তিকে প্রথম বারের মত সামারি ট্রায়াল (সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায়) সাজা প্রদান।

আবিদ হাসান : পঞ্চগড় জেলা প্রতিনিধি

বোদায় মাদক কেনা-বেচার সাথে জড়িত তিন ব্যক্তিকে প্রথম বারের মত সামারি ট্রায়াল (সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায়) সাজা প্রদান।

আবিদ হাসান : পঞ্চগড় জেলা প্রতিনিধি

অদ্য ১৩/০৫/২০২৬ খ্রী বেলা ১৬.০৫ ঘটিকায় বোদা থানার একটি চৌকষ আভিযানিক দল এসআই তৌহিদুল ইসলাম ও এএসআই ওমর ফারুকের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বোদা থানাধীন ময়দানদীঘি ইউপির ২নং ওয়ার্ডের মাহানপাড়া মৌজার মাদক বিক্রেতা মোছাঃ,খোদেজা বেগ (৪৮), স্বামী আব্দুল সেলিম এর বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কেনা বেচার সময় মাদক বিক্রেতা ১। মোছাঃ খোদেজা বেগমকে ১৮৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এবং মাদক সেবনের জন্য ক্রেতা ২। মোহাম্মদ রিয়াদ হোসেন (২১), পিতা মোঃ আনোয়ার হোসেন সাং- মাগুরা সিপাহীপাড়া, থানা-পঞ্চগড় সদর, জেলা-পঞ্চগড় ৩। মোঃ রশিদুল ইসলাম(২৪) পিতা- মোঃ রবিউল ইসলাম, সাং- লাঙ্গলগাও বড়বাড়ি, থানা- পঞ্চগড় সদর জেলা পঞ্চগড় দ্বয়কে ০১ (এক) পুড়িয়া করে গাজাসহ যাহার ওজন পাঁচ গ্রাম করে হাতেনাতে ধৃত করে। বোদা থানার অফিসার ইনচার্জ, মোঃ সোয়েল রানা এর নির্দেশে মাদক কেনা- বেচার সঙ্গে জড়িত এবং মাদক ক্রেতাদের সাজা নিশ্চিত করার জন্য অভিযুক্তদের তাৎক্ষণিকভাবে বিচারের জন্য উদ্ধারকৃত মাদকসহ বিজ্ঞ বিচারক জনাব মোঃ আরিফ হোসেন মুন্না, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলি আদালত-৩, বোদা, পঞ্চগড় এর আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ বিচারক সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে সামারি ট্রায়াল এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রত্যেক আসামিকে ছয় মাসের জেল ও এক হাজার টাকা করে জরিমানা, অনাদায় আরো সাত দিনের জেল দিয়ে সাজা প্রদান করে জেলা জজতে প্রেরণ করেন। অফিসার ইনচার্জ জনাব সোয়েল রানা জানান, মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদানের ক্ষেত্রে আসামিরা পরবর্তীতে আপিল করে জামিনে মুক্ত হয়ে দ্রুত। মাদক ব্যবসায়ীরা যাতে দ্রুত জামিনে বের হয়ে না আসতে পারে এবং মাদক ব্যবসায়ী, ক্রেতা ও সেবনকারী দের সাজা নিশ্চিত করার জন্য এখন থেকে সামারি ট্রায়ালের এর মাধ্যমে সাজা প্রদানের ব্যবস্থা করা হবে। তিনি আরো জানান এ অভিযান অব্যাহত থাকবে।

অফিসার ইনচার্জ
বোদা থানা, পঞ্চগড়।
১৩ মে ২০২৬ খ্রীঃ



https://www.facebook.com/share/1HLvQCbic1/