July 30, 2026, 12:40 pm
শিরোনাম:
মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাজাহানপুরে মসজিদে মসজিদে দোয়া মাহফিল

Reporter Name

স্টাফ রিপোর্টার মোঃ লিটন মন্ডল
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বগুড়ার শাজাহানপুর উপজেলার মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ই ডিসেম্বর রবিবার বাদ আছর বগুড়ার শাজাহানপুরের রহিমাবাদ দক্ষিণপাড়া জামে মসজিদ, নয় মাইল জামে মসজিদ, কাটাবাড়িয়া জামে মসজিদ, আড়িয়া স্কুল জামে মসজিদ সহ উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল মোনাজাত করা হয়। বগুড়ার শাজাহানপুরের রহিমাবাদ দক্ষিণপাড়া জামে মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এর বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
দোয়া মাহফিল পূর্বে সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যাশা। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মানুষের বাকস্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং আপসহীনতা দেখিয়েছেন। সে কারণে তিনি দলের ঊর্ধ্বে উঠে সমগ্র জাতির অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন। দেশমাতার অসুস্থতার কারণে সমগ্র দেশবাসী দোয়া ও প্রার্থনা করছেন। বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে মাদ্রাসা, মসজিদ ও এতিমখানায় দোয়া মাহফিল করেছে। গরু-ছাগল সাদকায়ে জারিয়া দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষরা মন্দিরে গীতা পাঠ ও প্রার্থনা করেছেন। ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবারো দেশের মানুষের জন্য কাজ করবেন। দোয়া মোনাজাতে এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আবুল বাশার, বর্তমান কমিটির সহ-সভাপতি বজলুর রশিদ মিলু, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, বাদশা সরকার, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, এমরান হোসেন, মোহসিন আলী, রফিকুল ইসলাম, ফজলুল হক উজ্জল, তমিজ উদ্দিন, এনামুল হক, আবু শাহীন, জাহিদুর রহমান, খাইরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পী, বিপ্লব মিয়া, সুমন মিয়া, জাহিদুল ইসলাম গিট্টু, সুমন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, গাবতলী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন সহ বিএনপি অঙ্গদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ। এরপর দোয়া মাহফিলে শেষে সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মন্ডলপাড়া গ্রামের সড়ক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত যুবদল নেতা আল আমিন খোকনের পরিবারের সঙ্গে সাক্ষাত করে তাদের সান্তনা দেন এবং খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন খোকনের পরিবারের সদস্য রত্না খাতুন, খালেদা খানম, নূরে সাফা সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।



https://www.facebook.com/share/1HLvQCbic1/