বিশেষ অভিযানে দুই সন্দেহভাজন গ্রেফতার, আদালতে প্রেরণ
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২১ এপ্রিল ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে চুরি ও দেশীয় অস্ত্র মামলার দুইজন সন্দেহভাজন আসামীকে গ্রেফতার করেছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চুরি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে কামাল হোসেন বিলাল (৩০)-কে গ্রেফতার করা হয়। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার দীঘিরপাড়, মাজনুমার্কেট এলাকার বাসিন্দা হলেও বর্তমানে গাজীপুর মহানগরের গাছা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এছাড়া দেশীয় অস্ত্র মামলার তদন্তে ছিনতাইকারী সন্দেহে মোঃ তারিকুল ইসলাম রাহাত (২৮)-কে গ্রেফতার করা হয়। তার স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার সোনাখালী (পশ্চিমপাড়া) এলাকায় হলেও বর্তমানে গাজীপুর মহানগরের সদর থানার কবরস্থান সাহেববাড়ী এলাকায় বসবাস করছিলেন।
গ্রেফতারকৃত দুই আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বাসন থানা পুলিশ।
মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি