বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
গাজীপুর:
১১/০১/২৬ ইং তারিখ গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলা, ডাকাতির প্রস্তুতি এবং প্রসিকিউশনভুক্ত বিভিন্ন মামলার মোট ৮ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনৈতিক মামলার আসামী (আওয়ামী লীগ) ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গ্রেফতার করা হয় মোঃ মাকছেদুল ইসলাম (২৮)। তার বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় এবং বর্তমানে তিনি গাজীপুরের বাসন থানাধীন নাওজুরি এলাকায় বসবাস করছিলেন।
এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার করা হয় মোঃ আরিফুল ইসলাম রবিন (২৩)। তার স্থায়ী ঠিকানা বরিশাল জেলার উজিরপুর উপজেলায় এবং বর্তমানে তিনি বাসন থানাধীন বাড়ীয়ালী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অপরদিকে প্রসিকিউশনভুক্ত মামলার আসামী হিসেবে গ্রেফতার করা হয়—
শাহ আলম (৪০)
আখি আক্তার (২৭)
মোঃ ইউসুফ (১৯)
মোঃ মামুন (১৮)
মাইদুল ইসলাম (১৮)
লোকমান (২৩)
গ্রেফতারকৃতদের বিভিন্ন জেলা থেকে এসে গাজীপুর মহানগরের বাসন, গাছা ও সদর থানাধীন বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানায় পুলিশ।
বাসন থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
— মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি