বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেফতার
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলার এক আসামীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ০৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বাসন থানা পুলিশ “ডেভিল হান্ট ফেইজ-২” নামক বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ ফাইজুল পালোয়ান (২১) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ ফাইজুল পালোয়ান পিতা- মোঃ শফি উদ্দিন পালোয়ান, মাতা- ফাতেমা বেগম। তার বাড়ি ইটাহাটা এলাকায়, থানা- বাসন, গাজীপুর মহানগর। এ সময় তার সঙ্গে আরও একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বাসন থানার অফিসার ইনচার্জ মোহা: হারুন অর রশিদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক:
মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি