October 28, 2026, 12:02 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে দুই আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ

Reporter Name

বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে দুই আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ

মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বাসন থানা পুলিশ ২ জুন ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক মামলার এজাহারভুক্ত আসামী মোসাঃ মোমেনা বেগম (২৬) কে গ্রেফতার করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার কচাকাটা উপজেলার বলদিয়া (বালাপাড়া) গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে গাজীপুর মহানগরের বাসন থানাধীন ইটাহাটা (কালাবাগান) এলাকায় বসবাস করতেন।
এছাড়া প্রসিকিউশন মামলার আসামী সাইদুল ইসলাম (২৬), পিতা- আনোয়ার হোসেন, মাতা- মোসাঃ নাছিমা, সাং- ইটাহাটা, থানা- বাসন, গাজীপুর মহানগরকেও গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত দুই আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/