November 1, 2026, 12:51 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

বাসন থানার বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

Reporter Name

বাসন থানার বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১০ জন আসামিকে গ্রেফতার করেছে। শনিবার (০৬ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে দেশীয় অস্ত্র মামলা, চুরি মামলা এবং ডাকাতির প্রস্তুতি মামলার সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন দেশীয় অস্ত্র মামলার এজাহারনামীয় আসামি। এদের মধ্যে কয়েকজন কুখ্যাত ছিনতাইকারী হিসেবে পরিচিত। এছাড়া একটি চুরি মামলার তদন্তে ১ জন সন্দেহভাজন আসামি এবং ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে আরও ১ জন সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের দাবি, অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে



https://www.facebook.com/share/1HLvQCbic1/