October 28, 2026, 11:59 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

বাসন থানার বিশেষ অভিযানে ধর্ষণ, যৌন পীড়ন ও মাদক মামলার ৪ আসামি গ্রেপ্তার

Reporter Name

বাসন থানার বিশেষ অভিযানে ধর্ষণ, যৌন পীড়ন ও মাদক মামলার ৪ আসামি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি | মোঃ ফরিদ হোসেন

গাজীপুরের বাসন থানা পুলিশ ৪ জুন ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও পরোয়ানাভুক্ত মোট চারজন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধর্ষণ, যৌন পীড়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং গ্রেফতারি পরোয়ানার মামলা রয়েছে। পরে তাদেরকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি রাজিবুল ইসলাম রাজু (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালম (নগরপাড়া) গ্রামের মৃত হাসিবুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের ভোগড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
এদিকে যৌন পীড়ন মামলার এজাহারভুক্ত আসামি মো. কাউসার আহমেদ (৩০)কেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাছপাড়া গ্রামের মৃত ছহিমুদ্দিন মন্ডলের ছেলে এবং বর্তমানে গাজীপুরের ভোগড়া এলাকায় বসবাস করতেন।
অভিযানে ১০ পিস ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি সোহেল (২৩)কে আটক করা হয়। তিনি গাজীপুর জেলার বাসন থানার তেলীপাড়া এলাকার বাসিন্দা।
এছাড়া জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাসন থানার নলজানী গ্রামের মৃত ফারুকের ছেলে।
বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত চারজনকেই প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/