August 2, 2026, 4:04 am
শিরোনাম:
চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে।

বাসন থানায় বিশেষ অভিযানে রাজনৈতিক, ধর্ষণ ও ডাকাতির প্রস্তুতি মামলাসহ ১১ জন গ্রেফতার

মোঃ ফরিদ হোসেন গাজীপুর প্রতিনিধি

বাসন থানায় বিশেষ অভিযানে রাজনৈতিক, ধর্ষণ ও ডাকাতির প্রস্তুতি মামলাসহ ১১ জন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:
২২ জানুয়ারি ২০২৬ ইং তারিখে গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১১ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রাজনৈতিক মামলা, ধর্ষণ মামলা, ডাকাতির প্রস্তুতির মামলা, জিআর পরোয়ানা ও প্রসিকিউশনভুক্ত মামলার আসামীসহ রিমান্ডের আসামী রয়েছে। গ্রেফতারের পর সকল আসামীকে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনৈতিক মামলায় (আওয়ামী লীগ – ডেভিল হান্ট ফেইজ-২) গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ জোবায়েদ হাসান ওরফে শিমুল (২৭)। তিনি গাজীপুর মহানগর ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে।
ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী হিসেবে গ্রেফতার করা হয় মোঃ বিপ্লব আল জুবায়ের মোল্লা (২৪), কালীগঞ্জ, গাজীপুর।
ডাকাতির প্রস্তুতির মামলার তদন্তে সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার হন আলী হোসেন (৫৩), চান্দনা বুড়ির মোড়, বাসন থানা এলাকা থেকে।
জিআর পরোয়ানাভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয় শাকিব (৩০), ভোগড়া (গরু কাটা ব্রিজ), বাসন।
এছাড়া প্রসিকিউশনভুক্ত মামলার আসামী হিসেবে গ্রেফতার করা হয় খোরশেদ আলম (৩২) এবং শাকিল (২২)।
রিমান্ডের জন্য গ্রেফতারকৃত আসামীরা হলেন—
মোঃ মোকারম (৩১), মোঃ সজিব হোসেন (২৮), মোঃ লিটন (২৮), মোঃ ফয়সাল ভূইয়া ওরফে নাঈম (২২) এবং সবুজ (১৯)।
পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত রিমান্ডের আসামীসহ মোট ১১ জনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ ফরিদ হোসেন
গাজীপুর প্রতিনিধি



https://www.facebook.com/share/1HLvQCbic1/