October 29, 2026, 2:13 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

বাসনে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও চুরি মামলার সন্দেহভাজনসহ ৫ জন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: মোঃ ফরিদ হোসেন

বাসনে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও চুরি মামলার সন্দেহভাজনসহ ৫ জন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: মোঃ ফরিদ হোসেন

গাজীপুর মহানগরের বাসন থানার পুলিশ ১৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার এজাহারনামীয় ৩ আসামিসহ চুরি মামলার এক সন্দেহভাজন এবং জিআর পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক মামলার এজাহারনামীয় আসামি মোঃ শাকিল (২৯), পিতা মোঃ হোসেন, মোঃ খোকন (৩০), পিতা মোঃ আজিজ এবং মোঃ জহিরুল ইসলাম (৩৮), পিতা মৃত সুন্দর আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ শাকিল দাউদকান্দি, কুমিল্লার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে বাসন থানার ইটাহাটা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপর দুই আসামি বাসন থানার ইটাহাটা এলাকার স্থায়ী বাসিন্দা।
এছাড়াও চুরি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি মোঃ শাকিল ইসলাম (২৯), পিতা মোঃ নুরুল ইসলাম, সাং আয়নাপুর, থানা ঝিনাইগাঁতী, জেলা শেরপুরকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে বাসন থানার আউটপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
অভিযানে আরও গ্রেফতার করা হয় জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ রাসেল মিয়া (২৮), পিতা মান্নান, যিনি বাসন থানার আউটপাড়া এলাকায় বসবাসরত ছিলেন।
গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে বাসন থানা পুলিশ।



https://www.facebook.com/share/1HLvQCbic1/