April 14, 2026, 6:59 am
শিরোনাম:
১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন ১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন কাফনের কাপড় পাঠিয়ে আতঙ্ক ছড়ানো, মহিলা কলেজে চাঞ্চল্য, তদন্তে পুলিশ অদ্য ১১/০৪/২০২৬ তারিখ সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের চর গোদাগাড়ী নামক স্থানে মোবাইল কোর্ট সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে মাদকদ্রব্য প্রেস বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানী কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানী বগুড়া বগুড়ার আবাসিক হোটেলগুলো দেহ ব্যবসার জমজমাট আঁতুঘর, স্বল্প সময়ে সময়ে কোটিপতি হোটেল মালিক গোপালগঞ্জে তেল না পেয়ে সড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যানজট গুরুদাসপুরে স্কুল শিক্ষার্থীদের সংঘর্ষে হাতুড়ি দিয়ে হামলা, নবম শ্রেণির ছাত্র গুরুতর আহত বগুড়া গাবতলীতে ছেলের লাঠির আঘাতে পিতার মাথা দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু বরণ করেন।

বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত মামলার ঘটনায় জব্দকৃত দুইটি গাভী গরু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ | ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা :

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ | ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা :

বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত মামলার ঘটনায় জব্দকৃত দুইটি গাভী গরু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
২৬ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ (সোমবার) সকাল ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত আলীকদম থানা প্রাঙ্গণে এই নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। নিলাম কমিটির আয়োজনে ও উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
নিলাম কমিটিতে উপস্থিত ছিলেন— জনাব মোঃ তানভীর হাসান (উপজেলা সমাজসেবা অফিসার, আলীকদম), জনাব মোঃ আমজাদ হোসেন (ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, আলীকদম থানা) এবং জনাব নিশাত বড়ুয়া (এসআই ও তদন্তকারী কর্মকর্তা, আলীকদম থানা)।
আলীকদম থানার মামলা নং- ২(১১)২৫, ধারা: ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(ডি) অনুযায়ী জব্দকৃত দুইটি গাভী গরু বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুসারে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নিলামে মোট ৭ জন দরদাতা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বিশিষ্ট গরু ব্যবসায়ী জনাব হামিদ হোসেন (টি অ্যান্ড টি কলোনী) সর্বোচ্চ দরদাতা হিসেবে গরু দুইটি নিলামপ্রাপ্ত হন।
নিলামের বিবরণ:
১) নিলাম দ্রব্য: ০২ (দুই) টি গরু
২) নিলাম মূল্য: ৬২,৫০০ টাকা
৩) ভ্যাট: ৯,২৭৫ টাকা
৪) সর্বমোট মূল্য: ৭১,৮৭৫ টাকা (একাত্তর হাজার আটশত পঁচাত্তর টাকা)
৫) নিলাম গ্রহীতা: হামিদ হোসেন
নিলাম অনুষ্ঠানে নিলাম সংশ্লিষ্ট কর্মকর্তা, নিলামে অংশগ্রহণকারীসহ মোট প্রায় ১৫ জন ব্যক্তি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গরু দুইটি গত ০৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিজিবির টহল দল কর্তৃক আলীকদম উপজেলার বুচির মোড় নদীর পাড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে আলীকদম থানায় নিয়মিত মামলা রুজু করা হয় এবং আদালতের নির্দেশনা অনুযায়ী আটককৃত গরু দুইটি নিলামে প্রদান করা হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/