October 28, 2026, 5:04 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

বন্দরের ৩৮ নং ওয়ার্ডে দোয়া মাহফিলে আমীর খসরু : রাজনীতি এখন আর আগের মতো নেই

মোঃ সৈয়দ মিয়া ( জেলা প্রতিনিধি চট্টগ্রাম )

বন্দরের ৩৮ নং ওয়ার্ডে দোয়া মাহফিলে আমীর খসরু :
রাজনীতি এখন আর আগের মতো নেই

মোঃ সৈয়দ মিয়া ( জেলা প্রতিনিধি চট্টগ্রাম )

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ,সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতি এখন আর আগের মতো নেই। সময়ের পরিবর্তনে রাজনীতিকেও হতে হবে সুশৃঙ্খল, জনবান্ধব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ।

জনগণের কল্যাণ ও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই রাজনীতি করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার রাজনীতি করে এসেছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে এই দল কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করেনি।
তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে।

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের ধুমপাড়া ঈদগাঁ মাঠে হাজ্বী জমির আহমদ সওদাগর ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাতের আগে প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী স্থানীয় জাফর আলী মালুম জামে মসজিদে মুসল্লিদের সাথে পবিত্র জুমার নামাজ আদায় করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ।এতে আরো উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ হানিফ সওদাগর,নগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাজী মোঃ কামাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি হাজী মোঃ সালাউদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ হোসেন, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজম উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহেদ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এবং সর্বস্তরের এলাকাবাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মিলাদ মাহফিল শেষে অসহায় ও দুঃস্থদের মাঝে দুপুরের খাবারের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বর্তমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক জীবনের সফলতা কামনা করা হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/