July 30, 2026, 6:55 am
শিরোনাম:
মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ সাময়িক বরখাস্ত: আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অর্পণ গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন।

বড়াইগ্রাম-গুরুদাসপুর নির্বাচন: জামায়াতে ইসলামীর প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা ও সম্ভাবনা ।

আলমগীর কবির জেলা প্রতিনিধি নাটোর

বড়াইগ্রাম-গুরুদাসপুর নির্বাচন: জামায়াতে ইসলামীর প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা ও সম্ভাবনা ।

‎আলমগীর কবির জেলা প্রতিনিধি নাটোর
‎নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক সম্পৃক্ততা এবং পেশাদার নেতৃত্বের কারণে রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের আভাস লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিমের জনসম্পৃক্ততা, সমাজসেবামূলক কার্যক্রম এবং শৃঙ্খলাপূর্ণ রাজনৈতিক আচরণ সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়াচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছে।
‎স্থানীয় সূত্রগুলো বলছে, মাওলানা আব্দুল হাকিম নিয়মিত সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন। সামাজিক আচার-অনুষ্ঠান, মৃত ব্যক্তির জানাজায় উপস্থিত থাকা, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোসহ নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় শিবিরের নিরঙ্কুশ বিজয়, বিদ্রোহমুখী কোনও প্রার্থী না থাকা এবং সংবাদ মাধ্যমের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারণে তাঁর প্রতি জনসমর্থন আরও দৃঢ় হচ্ছে।
‎রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাবেক এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে কটুক্তি করার অভিযোগকে কেন্দ্র করে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেটিও আলোচনায় এসেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই ঘটনার কারণে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং আওয়ামী লীগের ভোটব্যাংকে প্রভাব পড়তে পারে।
‎এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে যে সম্মানসূচক মনোভাব প্রতিফলিত হয়েছে, তা এখনও কিছুটা বিএনপির প্রতি সাধারণ মানুষের নমনীয় দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের কাছাকাছি সময়ে এই মনোভাবেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
‎অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। রাজনৈতিক বিরোধের পরিবর্তে সামাজিক সৌহার্দ্য, শালীন আচরণ এবং আদর্শভিত্তিক নেতৃত্বের কারণে যুব সমাজের নতুন ভোটার এবং মহিলা ভোটার সহ আওয়ামী লীগের সমর্থক ও সাধারণ ভোটারদের একটি অংশের নজর কেড়েছেন তারা।
‎স্থানীয় সচেতন মহলের মতে, অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে শৃঙ্খলাবোধের অভাব, প্রচার-প্রচারণায় অনিয়ম এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ থাকলেও জামায়াতে ইসলামী ও আব্দুল হাকিমের বিরুদ্ধে এমন অভিযোগ তুলনামূলকভাবে কম। ফলে মানুষের আস্থা ও সমর্থন বাড়ছে।
‎রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও জনবিচ্ছিন্ন রাজনীতির অভিজ্ঞতা মানুষকে বিকল্প ও আদর্শভিত্তিক রাজনীতির দিকে আকৃষ্ট করছে। ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের অভিজ্ঞতা এবং একটি স্বাধীন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা বিশেষ করে শিক্ষার্থী ও গুণীজনদের মধ্যে নতুন চিন্তাধারা তৈরি করেছে।
‎সব মিলিয়ে বড়াইগ্রাম ও গুরুদাসপুরে জামায়াতে ইসলামী ও মাওলানা মোঃ আব্দুল হাকিমের প্রতি মানুষের আগ্রহ ও সমর্থন ক্রমেই বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের কাছাকাছি সময়ে স্থানীয় রাজনৈতিক সমীকরণে এই পরিবর্তন উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/