August 2, 2026, 4:49 am
শিরোনাম:
চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে।

বড়াইগ্রামে দীর্ঘদিনের জমি বিরোধ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে শান্ত

নাটোর জেলা প্রতিনিধি: মোঃ আলমগীর কবির

বড়াইগ্রামে দীর্ঘদিনের জমি বিরোধ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে শান্ত

নাটোর জেলা প্রতিনিধি: মোঃ আলমগীর কবির

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান একটি জমি মালিকানা বিরোধকে কেন্দ্র করে সাময়িকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত ২৯ ডিসেম্বর আহম্মেদপুর বাজার এলাকায় প্রায় ৩৩ শতাংশ জমির দখল ও ব্যবহার সংক্রান্ত বিরোধে দুই পক্ষের লোকজন মুখোমুখি হলে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, বিরোধপূর্ণ জমিটি নিয়ে একাধিক পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মালিকানা ও দখল সংক্রান্ত দ্বন্দ্ব চলমান। পূর্ববর্তী মালিকপক্ষ গত ৫ আগস্টের পর থেকে তাদের দাবি করা জমি উদ্ধারে উদ্যোগ গ্রহণ করে এবং সম্প্রতি দোকান মালিকদের নির্ধারিত অংশের বাইরে অবশিষ্ট জায়গা ছেড়ে দেওয়ার জন্য অবহিত করে। এর প্রেক্ষিতে দোকান মালিকরা স্বেচ্ছায় ব্যবসা কার্যক্রম বন্ধ রেখে দোকানে তালা লাগান বলে জানা গেছে।
২৯ ডিসেম্বর সকালে দোকান পুনরায় খোলা ও জমির দখল নিয়ে নতুন করে বিরোধের সৃষ্টি হলে উভয় পক্ষের সমর্থকরা বাজার এলাকায় জড়ো হন। পরিস্থিতির খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরে বক্তব্য দেন। এ সময় উত্তেজনা বাড়তে থাকায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের মধ্যস্থতায় উভয় পক্ষই আইন নিজের হাতে না নিয়ে প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে সম্মত হন। এতে করে পরিস্থিতি আপাতত শান্ত হয়।
জানা গেছে, আহম্মেদপুর গ্রামের মুজিবুর রহমানের সঙ্গে নওপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম, কোরবান আলী, শাহ আলম ও মোতালেব হোসেনের মধ্যে কয়েক শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ সংক্রান্ত বিষয় বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে এবং এর আগে একাধিকবার স্থানীয় পর্যায়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত আইনি নিষ্পত্তি না হলে ভবিষ্যতে আবারও উত্তেজনা সৃষ্টি হতে পারে। তারা বিষয়টির স্থায়ী সমাধানে প্রশাসনের সক্রিয় নজরদারি কামনা করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি একই জমি বিরোধকে কেন্দ্র করে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটে। পাশাপাশি দোকান দখল সংক্রান্ত অভিযোগে সাংবাদিক সম্মেলনের ঘটনাও ঘটে। এ সংক্রান্ত খবর বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে প্রকাশিত হয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/