August 5, 2026, 1:33 pm
শিরোনাম:
পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল ইয়াবা জব্দ: বিষাক্ত মাদকের হাত থেকে যুবসমাজকে বাঁচাতে চাই জিরো টলারেন্স পীরগঞ্জের রসুলপুরে ব্যবসায়ীকে দিনের আলোয় অপহরণের চেষ্টা, সিসিটিভিতে ধরা পড়ল ঘটনা। পেটে বিশেষ কৌশলে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ কাশিয়ানীতে যুবক গ্রেপ্তার টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড

বগুড়া-৬ সদরে তারেক রহমান ও ৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন স্টাফ রিপোর্টার বগুড়া গাবতলী মোঃ লিটন মন্ডল

Reporter Name

বগুড়া -৬ সদর আসনে দলীয় প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। ২১ ডিসেম্বর রবিবার বেলা সাড়ে ১২ টায় জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে থেকে মনোনয়ন পত্র উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট একেএম মাহবুবুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি জি এম সিরাজ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, এডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, সহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, এনামুল হক নতুন, এনামুল হক শাহীন, খাদেমুল ইসলাম খাদেম, জাহাঙ্গীর আলম, আবু হাসান, সরকার মুকুল, রাকিবুল ইসলাম শুভ, হাবিবুর রশিদ সন্ধান, নাজমা আক্তার, নিহার সুলতানা তিথি, ময়নুল হক বকুল, অতুল চন্দ্র দাস,
মনোনয়নপত্র উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। তিনি ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি বগুড়া থেকে নির্বাচন করার সম্মতি দেয়ায় আমরা আনন্দিত।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু জানান, গাবতলী ও শাজাহানপুর আসন থেকে দেশমাতা বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন। বেগম খালেদা জিয়ার জন্য আমরা মনোনয়নপত্র উত্তোলন করলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাঙ্গে নির্দিষ্ট সময়ে আলোচনা করে মনোনয়নপত্র দাখিল কবর। বেগম খালেদা জিয়া এ আসনে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবার সবচেয়ে বেশি ভোট আমরা তাকে উপহার দিতে চাই। মানুষ তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, ড্যাব বগুড়া জেলা কমিটির সভাপতি ডা. শাহ মো: শাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, জেলাযুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশার, আসাদুজ্জামান অটল, ফজলুল হক উজ্জ¦ল, শফিকুল ইসলাম শফিক, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, নিহার সুলতানা তিথি।



https://www.facebook.com/share/1HLvQCbic1/