বগুড়া সদর উপজেলা যুবদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ,বগুড়া শহর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম রবিউল হাসান দারুনকেও পূর্বে বহিষ্কার করা হয়েছিল
বগুড়া জেলা প্রতিনিধি: মোঃ সাব্বির হোসেন
যুবদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত যুবদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ প্রত্যাহার কার্যকর করা হয়।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বগুড়া সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুর রহমান এবং কাহালু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান রাজাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব স্ব পদে বহাল করা হয়েছে।
একইভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়া জেলা যুবদলের সাবেক সদস্য মো. আমিনুর রহমান শাহিন এবং বগুড়া শহর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম রবিউল হাসান দারুনকেও পূর্বে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোয়ালেম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত প্রেরণ করা হয়।
বার্তা প্রেরক
মিরাজুল ইসলাম ভুঁইয়া
সহ দপ্তর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি