June 13, 2026, 3:04 am
শিরোনাম:
প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৩ জুন শনিবার দিনব্যাপী ১২ ঘন্টার এই সফরে প্রধানমন্ত্রী ১১ টি কর্মসূচীতে অংশগ্রহন করবেন। গাইবান্ধার সাদুল্লাপুরে ঘোড়া জবাই ও পাচারের অভিযোগে ৭ জন আটক, ঘটনাস্থলে উত্তেজনা নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার আটক ২ বাসন থানার বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ আলীকদমে পানবাজার মটর বাইক চালক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটি ও অতিথি বৃন্দদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মুকসুদপুরে সংবাদ সম্মেলন: আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন তৈয়াবুর রহমান ও প্রণব ঘোষের রৌমারী সীমান্তে পুশইনের অপচেষ্টা: বিজিবি ও জনতার জাগ্রত প্রতিরোধ বগুড়ার শিবগঞ্জে ৫১ পুরিয়া গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারঃ মাদকের বিরুদ্ধে ওসি’র ‘জিরো টলারেন্স’ ঘোষণা ​গোলাম রব্বানী শিপন, মহাস্থান- বগুড়াঃ বাসন থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ ১৩ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ জেলা পরিষদের দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণ নিয়ে প্রশ্ন পর্যটন স্পট উপেক্ষা করে রেস্ট হাউস আঙিনায় নির্মাণ, সমালোচনার মুখে- সদস্য সাইফুল ইসলাম রিমন।

বগুড়ার শিবগঞ্জে ৫১ পুরিয়া গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারঃ মাদকের বিরুদ্ধে ওসি’র ‘জিরো টলারেন্স’ ঘোষণা ​গোলাম রব্বানী শিপন, মহাস্থান- বগুড়াঃ

Reporter Name

বগুড়ার শিবগঞ্জে ৫১ পুরিয়া গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারঃ মাদকের বিরুদ্ধে ওসি’র ‘জিরো টলারেন্স’ ঘোষণা
​গোলাম রব্বানী শিপন, মহাস্থান- বগুড়াঃ

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫১ পুরিয়া গাঁজা ও নগদ টাকাসহ ৩ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকাল পৌঁনে ৬টায় শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
​গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকার শ্রী বাবু রবিদাস (৩০), দোপাড়া আটমুল গ্রামের মৃত আব্দুল আলিম এর পুত্র মাহফুজুল ইসলাম ওরফে জনি (২০), দক্ষিণ ছাতরা গ্রামের জাহিদুলের পুত্র সিজান (১৮)। তারা সবাই শিবগঞ্জের স্থানীয় এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত পেশাদার মাদক কারবারি।
শিবগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন এর নির্দেশনায় থানার উপপরিদর্শক (এসআই) জাফরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। এ সময় আটককৃতদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫১ পুরিয়া গাঁজা ও মাদক বিক্রির নগদ ৫৫৪/- টাকা উদ্ধার করা হয়।

​এই সফল অভিযানের পর শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন এলাকায় মাদকের বিরুদ্ধে তীব্র জিহাদ ও ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। মাদক ব্যবসায়ী ও এর গডফাদারদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,
​”শিবগঞ্জের মাটিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমরা জেলা পুলিশের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। মাদক ব্যবসায়ী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। শিবগঞ্জকে সম্পূর্ণ মাদক ও সন্ত্রাসমুক্ত না করা পর্যন্ত আমাদের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”
​তিনি আরও বলেন, মাদক নির্মূলে শুধু পুলিশ নয়, সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। কোথাও মাদক কেনাবেচা বা সেবনের খবর পেলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর জন্য তিনি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
​এদিকে ৫১ পুরিয়া গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারের খবরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকার সচেতন নাগরিকরা ওসির এই সাহসী পদক্ষেপ ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, পুলিশের এমন অনমনীয় ও কঠোর অবস্থানের কারণে শিবগঞ্জ উপজেলা দ্রুতই মাদকমুক্ত একটি আদর্শ জনপদে পরিণত হবে।
​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/