October 28, 2026, 5:24 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

বগুড়ার গাবতলীতে লতিফ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

Reporter Name

বগুড়ার গাবতলীতে লতিফ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

‎গাবতলী (বগুড়া) ‎ প্রতিনিধিঃ
‎‎বগুড়ার গাবতলীতে কৃষক আব্দুল লতিফ আকন্দ (৬৫) হত্যা মামলার আসামি পার্থ সিংহ (৩০) কে জামালপুর এলাকা এতে‌ পুলিশ গ্রেফতার করেছে।
‎সে পুলিশকে জানিয়েছে, কোদালের ঘাড়ি (উল্টো) পাশ দিয়ে আঘাতে কৃষক আব্দুল লতিফ আকন্দকে হত্যার পর বিবস্ত্র করে লাশ ফেলে পালিয়ে যায়।
‎সে কি কারনে হত্যা করেছে, সে ব্যাপারে পুলিশের কাছে মুখ খোলেননি।
‎গাবতলী মডেল থানার ওসি তদন্ত’র নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিপন চন্দ্র বর্মন
‎মঙ্গলবার (৩১ মার্চ) অভিযান চালিয়ে সেচ মেশিন ঘর হতে হত্যা কাজে ব্যবহৃত কোদাল উদ্ধার করেছে।
‎ তার জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিপন চন্দ্র বর্মন নিশ্চিত করেছেন।
‎গ্রেফতারকৃত পার্থ সিংহ, গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা (ভাল্লুকমারী) গ্রামের জ্ঞানেন্দ্র সিংহ’র ছেলে।
‎
‎উল্লেখ্য, রোববার (২৯ মার্চ)‌ মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া‌ গ্রামের মৃতঃ মোবারক আকন্দ ছেলে আব্দুল লতিফ আকন্দ (৬৫) লাশ
‎
‎ গাবতলী মডেল থানার পুলিশ শালমারা আব্দুল লতিফ আকন্দ’র সেচ মেশিন ঘরের পাশ থেকে উদ্ধার করে।
‎ঘটনার রাতে নিহত আব্দুল লতিফ আকন্দ’র ছেলে শহীদ মিয়া বাদী হয়ে গাবতলী মডেল থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
‎
‎মোঃ লিটন মন্ডল
‎রিপোর্টার
‎ গাবতলী, বগুড়া।
‎
‎



https://www.facebook.com/share/1HLvQCbic1/