বগুড়ার গাবতলীতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১৪ ডিসেম্বর উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে বিএনপির মনোনীত প্রার্থী দেশমাতা বেগম খালেদা জিয়া র পক্ষে গাবতলী – শাজাহানপুর আসনের নির্বাচনী প্রতারণা ও মনিটরিং বিষয়ক আলোচনা সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, উপজেলা জাসাসের সভাপতি আরেফুর রহমান লিটন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন আলম, এ সময় সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।