August 5, 2026, 1:34 pm
শিরোনাম:
পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল ইয়াবা জব্দ: বিষাক্ত মাদকের হাত থেকে যুবসমাজকে বাঁচাতে চাই জিরো টলারেন্স পীরগঞ্জের রসুলপুরে ব্যবসায়ীকে দিনের আলোয় অপহরণের চেষ্টা, সিসিটিভিতে ধরা পড়ল ঘটনা। পেটে বিশেষ কৌশলে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ কাশিয়ানীতে যুবক গ্রেপ্তার টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড

বগুড়ায় হাদির মাগফেরাত কামনায় শহর জামায়াতের দোয়া মাহফিল

Reporter Name

স্টাফ রিপোর্টার বগুড়া গাবতলী মোঃ লিটন মন্ডল

কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনা করে আজ শনিবার বিকেলে আইন কলেজ মাঠে বগুড়া শহর জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হালিম বেগের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল আমিনের পরিচালনায় মাহফিলে আরো বক্তব্য রাখেন শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, আজগর আলী, মাওলানা হেদায়েতুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যক্ষ ইকবাল হোসেন, মিজানুর রহমান, আজাহার আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবিদুর রহমান সোহেল, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাহসী কণ্ঠ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যা করলেও লক্ষ লক্ষ হাদি তৈরী হয়েছে। হত্যা করে ফ্যাসিবাদ বিরোধী চলমান আন্দোল বন্ধ করা যাবেনা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিস্ট সরকারমুক্ত হলেও তাদের দোসররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের সর্বশেষ টার্গেটের শিকার হয়েছেন আমাদের ভাই ওসমান হাদি। হামলা ও শাহাদাতের ভয় দেখিয়ে তরুণ প্রজন্মকে দমিয়ে রাখা যাবেনা। হাদির হত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। একইসাথে শহীদ শরীফ ওসমান হাদি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। পতিত হাসিনার ষড়যন্ত্র থেকে মাতৃভুমিকে রক্ষায় দেশপ্রেমিক জনতাকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। পরে হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/