মো: সুমন মিয়া
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৭নং ফজলুপুর ইউনিয়ন বিএনপির পার্টি অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলার তালিকাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা সোনা মিয়াকে গ্রেপ্তার করেছে ফুলছড়ি থানা পুলিশ।
গত রাত্রে ফুলছড়ি থানার পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত সোনা মিয়া একাধিক মামলার আসামি এবং এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত।