October 28, 2026, 10:59 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

প্রধান উপদেষ্টা বরাবর কেশবপুরে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের স্মারকলিপি প্রদান

আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোরঃ

যশোরের কেশবপুরে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও লাইসেন্সের দাবিতে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মূহাম্মদ ইউনূস মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করেন । মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা খাতুন এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা সহকারী কমিস্টার ভূমি মোঃ শরীফ নেওয়াজ। স্মারকলিপি প্রধান কালে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন

খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আব্দুল ওয়াদুদ, সাবেক সভাপতি এস এম বাবর, আহবায়ক কমিটির প্রজীত মজুমদার, রবি, সেলিম, রেজাউল, হাসান, আলম, পরিমল, হযরত আলী, বাসুদেব, রাজু আহমেদ, আব্দুল আলীম প্রমূখ।
স্মারকলিপিতে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও লাইসেন্সের দাবি জানানো হয়। পাশাপাশি দীর্ঘদিনের জীবিকা নির্ভর খুচরা সার বিক্রয় কার্যক্রম স্থগিত হয়ে গেলে পরিবার পরিজন নিয়ে তারা কোথায় দাঁড়াবেন এবং পারিবারিকভাবেও অনিশ্চিত ভবিষ্যতের হতাশা প্রকাশ করেন।
স্মারকলিপি প্রদানের পূর্বে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা কৃষি অফিসারের নিকটও অনুরূপ স্মারকলিপি প্রদান করা হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/