August 4, 2026, 7:31 pm
শিরোনাম:
পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল ইয়াবা জব্দ: বিষাক্ত মাদকের হাত থেকে যুবসমাজকে বাঁচাতে চাই জিরো টলারেন্স পীরগঞ্জের রসুলপুরে ব্যবসায়ীকে দিনের আলোয় অপহরণের চেষ্টা, সিসিটিভিতে ধরা পড়ল ঘটনা। পেটে বিশেষ কৌশলে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ কাশিয়ানীতে যুবক গ্রেপ্তার টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড

পেটে বিশেষ কৌশলে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ কাশিয়ানীতে যুবক গ্রেপ্তার

Reporter Name

পেটে বিশেষ কৌশলে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ কাশিয়ানীতে যুবক গ্রেপ্তার

মো: রাজু মিয়া (গোপালগঞ্জ জেলা প্রতিনিধি)

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে র‍্যাবের যৌথ অভিযানে পেটের ভেতরে বিশেষ কৌশলে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুল ইসলাম রাজু (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গত ২ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে র‍্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প), খুলনা এবং র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুরের একটি যৌথ আভিযানিক দল কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

এ সময় খুলনাগামী দোলা পরিবহন বাসে অভিযান চালিয়ে মো. আমিনুল ইসলাম রাজুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীদের উপস্থিতিতে তিনি স্বীকার করেন, কক্সবাজার জেলার টেকনাফ থেকে ২ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট বিশেষ পদ্ধতিতে গিলে পেটের ভেতরে বহন করে ঢাকার মাধ্যমে দোলা পরিবহনে খুলনায় নিয়ে যাচ্ছিলেন।

র‍্যাবের সদস্যরা পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে এক্স-রে করা হলে তার পেটে ইয়াবা বহনের বিষয়টি নিশ্চিত হয়।

পরবর্তীতে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী তাকে ওষুধ সেবন করানো হয়। কিছুক্ষণ পর তিনি মলত্যাগ করলে তার পেটে বিশেষভাবে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট বেরিয়ে আসে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার হওয়া ইয়াবাগুলো জব্দ করে আইনানুগ প্রক্রিয়ায় জব্দতালিকা প্রস্তুত করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাশিয়ানী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/