পুলিশ সুপার, মোঃ আবদুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা মহোদয়ের আলীকদম থানা পরিদর্শন।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
ক্রাইম রিপোর্টার বান্দরবান পার্বত্য জেলা।
বান্দরবান পার্বত্য জেলার আলীকদমে
১৭ জানুয়ারি,২০২৬ খ্রিষ্টাব্দ, দুপুর আড়াই ঘটিকার সময় হইতে-বিকাল-০৪:৪০ ঘটিকা পর্যন্ত। জনাব মোঃ আবদুর রহমান (পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা) মহোদয় আলীকদম থানায় আকষ্মিক পরিদর্শনে আসেন। অত্র থানার অফিসার ইনচার্জ জনাব আলমগীর হোসেন শাহ এর নেতৃত্বে আলীকদম থানার একটি সশস্ত্র টিম স্যারকে গার্ড অব অনার প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় অভিবাদন গ্রহন করে আলীকদম থানার ক্যাম্পাস পরিদর্শন করেন। এরপর আলীকদম থানা ভবনের বিভিন্ন সেরেস্তা, অফিস, ব্যারাকসহ ভবনের আশপাশ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় আলীকদম থানায় কর্মরত সকল অফিসার ফোর্স এবং ডিএসবি, আলীকদম জোনে দায়িত্ব পালনরত অফিসার ফোর্সের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বিভাগীয় উপদেশ ও নির্দেশনা প্রদান করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। জনাব মাসুম সরদার (সিনিয়র সহকারী পুলিশ সুপার, লামা সার্কেল) মহোদয় এবং জনাব আলমগীর হোসেন শাহ (অফিসার ইনচার্জ, আলীকদম থানা), জনাব আমজাদ হোসেন (পুলিশ পরিদর্শক তদন্ত) পরিদর্শনে সার্বিক সহযোগিতা করেন। অতঃপর আলীকদম থানার সকল অফিসার ফোর্সের কল্যান কামনা করে আলীকদম থানা আকষ্মিক পরিদর্শন শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় লামা থানার উদ্দেশ্যে রওনা করেন।