October 28, 2026, 5:50 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

পিছিয়ে পড়া অসহায় শীতার্ত মানুষের মাঝে বন্ধু সংস্থার শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি: মোঃ সুমন মিয়া

পিছিয়ে পড়া অসহায় শীতার্ত মানুষের মাঝে বন্ধু সংস্থার শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি:
মোঃ সুমন মিয়া

গাইবান্ধায় পিছিয়ে পড়া ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বন্ধু সংস্থা ৭২–৭৩ ব্যাচ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সকালে জেলা শহরের ২নং রেলগেট এলাকায় অবস্থিত বন্ধু সংস্থা অফিস প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। বন্ধু সংস্থার অন্যতম সদস্য ও গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সভাপতি মকছুদার রহমান শাহান
বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই বন্ধু সংস্থার মূল লক্ষ্য।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বন্ধু সংস্থা ৭২–৭৩ ব্যাচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।



https://www.facebook.com/share/1HLvQCbic1/