April 14, 2026, 7:00 am
শিরোনাম:
১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন ১৪ এপ্রিল থেকে মুকসুদপুরে থামবে আন্তঃনগর ট্রেন কাফনের কাপড় পাঠিয়ে আতঙ্ক ছড়ানো, মহিলা কলেজে চাঞ্চল্য, তদন্তে পুলিশ অদ্য ১১/০৪/২০২৬ তারিখ সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের চর গোদাগাড়ী নামক স্থানে মোবাইল কোর্ট সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে মাদকদ্রব্য প্রেস বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানী কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানী বগুড়া বগুড়ার আবাসিক হোটেলগুলো দেহ ব্যবসার জমজমাট আঁতুঘর, স্বল্প সময়ে সময়ে কোটিপতি হোটেল মালিক গোপালগঞ্জে তেল না পেয়ে সড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যানজট গুরুদাসপুরে স্কুল শিক্ষার্থীদের সংঘর্ষে হাতুড়ি দিয়ে হামলা, নবম শ্রেণির ছাত্র গুরুতর আহত বগুড়া গাবতলীতে ছেলের লাঠির আঘাতে পিতার মাথা দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু বরণ করেন।

পাবনার ঈশ্বরদীতে সরিষা ক্ষেতে ব্যস্ত মৌচাষিরা, কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনা |

মোঃ বাপ্পি মোল্লা ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে সরিষা ক্ষেতে ব্যস্ত মৌচাষিরা, কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনা |

মোঃ বাপ্পি মোল্লা ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি

উপজেলার বিভিন্ন এলাকায় সরিষা ক্ষেত থেকে বাণিজ্যিকভাবে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। শীত মৌসুমের শুরু থেকেই উপজেলার বিস্তীর্ণ সরিষা ক্ষেতে সারিবদ্ধভাবে বসানো হয়েছে হাজার হাজার মৌমাছির বাক্স। চলতি মৌসুমে এ উপজেলা থেকে প্রায় কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মৌচাষিরা।

মৌচাষিরা জানান, প্রতিবছরের মতো এবারও ডিসেম্বর মাস থেকে মধু সংগ্রহের কাজ শুরু হয়েছে। যশোর, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, নাটোর সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা মৌচাষিরা বিখ্যাত চলনবিল অঞ্চলের পাবনার ঈশ্বরদীর উপজেলার সরিষা ক্ষেতের পাশে মৌমাছির বাক্স বসিয়ে দিন-রাত মধু সংগ্রহ করছেন। প্রতি বছর ঈশ্বরদী উপজেলা থেকে প্রায় কোটি টাকার মধু উৎপাদন হয়ে থাকে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার ছয় টি ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে দিগন্ত জোড়া সরিষা ক্ষেত হলুদ ফুলে ফুলে ভরে উঠেছে। এসব মাঠে সারিবদ্ধভাবে বসানো মৌমাছির বাক্স থেকে লাখ লাখ মৌমাছি সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করছে।
প্রতিটি মৌমাছির বাক্সে প্রায় এক লাখ কর্মী মৌমাছি ও একটি রানী মৌমাছি থাকে। আট থেকে দশ দিন পরপর প্রতিটি বাক্স থেকে গড়ে ২৫ থেকে ৩০ কেজি মধু সংগ্রহ করা যায়। গত মৌসুমে উপজেলা থেকে প্রায় ৩০ মেট্রিক টন মধু উৎপাদন হয়েছিল, যা এ বছর আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

ঈশ্বরদীর মধু সংগ্রহে করতে আসা সিরাজগঞ্জের উল্লাপাড়ার মৌচাষি জয়নাল আবেদীন জানান, ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত সরিষা ফুলের মধু সংগ্রহ করা হয়। বছরের ছয় মাস মধু সংগ্রহের পাশাপাশি বাকি ছয় মাস মৌমাছি পালন করা হয়। তিনি দুইজন কর্মচারী ও ১৫০টি মৌমাছির বাক্স নিয়ে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে মধু সংগ্রহ করছেন। বর্তমানে প্রতি কেজি মধু ৪০০-৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আরেক মৌচাষি নাটোরের কামাল হোসেন বলেন, ঈশ্বরদীর সরিষা ক্ষেত বড় হওয়ায় এখানে মধু উৎপাদন ভালো হয়। পরিবেশ অনুকূলে থাকলে স্বল্প খরচে বেশি মধু সংগ্রহ করা সম্ভব। তাই প্রতি বছরই আমরা এখানে এসে মৌমাছির মধু সংগ্রহ করি।

স্থানীয় মধু ক্রেতা আব্দুল হালিম বলেন, ঈশ্বরদীতে সরিষা ফুলের মধু খুবই খাঁটি ও মান-সম্মত। তাই আমরা সরাসরি মাঠ থেকেই মধু কিনে থাকি।

আরেক ক্রেতা সাখাওয়াত হোসেন জানান, এই মধুর স্বাদ ও গুণগত মান ভালো হও ।।

মোঃ বাপ্পি মোল্লা
তারিখ ১৫/১/২৬



https://www.facebook.com/share/1HLvQCbic1/