October 28, 2026, 10:59 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

পাঁচ দফা দাবি ও জুলাই সনদসহ গণভোটের দাবিতে গাইবান্ধা জেলা জামাতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

মমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি গাইবান্ধা।

গাইবান্ধায় পাঁচ দফা দাবি ও জুলাই সনদসহ গণভোটের দাবিতে জামাতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিকেল তিনটার দিকে স্বাধীনতা প্রাঙ্গনে এই সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে সভাপতিত্ব করেন,মোঃ আব্দুল করিম কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর ।

অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার ।

উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর গাইবান্ধা-০৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। আরো বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর গাইবান্ধা-০১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাজেদুর রহমান । জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার।

জেলা শিবির সভাপতি ফেরদৌস সরকার রুম্মান।
সমাবেশে উপস্থিত ছিলেন, গাইবান্ধা-০৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, গাইবান্ধা পৌরসভা আমীর প্রমুখ সহ আরো অনেকে।

সমাবেশ বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে। জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ খুনি ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে।
রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর সংস্কার করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হবে।
জনগণের দাবি বাস্তবায়নে সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহব্বান জানান হয়।

দাবি আদায়ের লক্ষ্যে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্বাধীনতা প্রাঙ্গনে সমবেত হয় ।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।



https://www.facebook.com/share/1HLvQCbic1/