August 1, 2026, 5:44 pm
শিরোনাম:
চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে।

পাঁচবিবির মাঠে সরিষার উৎসব, উৎপাদন বাড়ায় লাভের আশা কৃষকের

Reporter Name

পাঁচবিবির মাঠে সরিষার উৎসব, উৎপাদন বাড়ায় লাভের আশা কৃষকের

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনে নতুন আশার আলো দেখছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ ব্যবহার এবং কৃষি বিভাগের নিয়মিত তদারকি ও পরামর্শে এবার উৎপাদন হয়েছে প্রত্যাশার চেয়েও বেশি। ফলে মাঠজুড়ে সোনালি সরিষার ফুলে ভরে উঠেছে পুরো উপজেলা, আর কৃষকের মুখে ফিরেছে স্বস্তির হাসি।
সরজমিনে দেখা যায়, উপজেলার ধরঞ্জী, বালিঘাটা, মোহাম্মদপুর ও কুসুম্বা ইউনিয়নের বিস্তীর্ণ মাঠে এখন সরিষা। কিছুদিন বাদে ঘরে উঠবে সরিষা। বছর খানেক আগে ও পানি সংকটসহ নানা কারণে বোরো ধান কাটার পর দীর্ঘ সময় পড়ে থাকত এ অঞ্চলের জমি। পড়ে থাকা জমিতে এখন চাষ হচ্ছে দেশি-বিদেশি নানান জাতের সরিষা। কৃষকদের দাবি, বিঘাপ্রতি ফলন গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উৎপাদন খরচ কম হওয়ায় এবার সরিষা চাষে লাভবান হওয়ার সম্ভাবনাও বেশি বলে মনে করছেন তারা।

ভক্সপপ: কৃষক।
সিঙ্ক: মো: জসিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার পাঁচবিবি,জয়পুরহাট।



https://www.facebook.com/share/1HLvQCbic1/