পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট অভিযান
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তিনমাথা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি ) জয়পুরহাট সহকারী কমিশনার মো: মাহবুবুল হক পরিচালিত এ মোবাইল কোর্টের নেতৃত্ব দেন। এ সময় ২০ বিজিবি ব্যাটালিয়ান নায়েব সুবেদার মোবারক আলী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন যানবাহন পর্যবেক্ষণ করা হয়। হেলমেট ছাড়া ও কাগজ পত্র বিহীন গাড়ি গুলো কে সচেতনমূলক জরিমানা করা হয় এবং বিভিন্ন গাড়ি তল্লাশি করা হয়।