September 12, 2026, 2:15 pm
শিরোনাম:
কক্সবাজারে টমটম চালক-মালিকদের ২ দিনের অনশন কর্মসূচি শুরু ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থলে ৩ জন নিহত,আহত ১৭ গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার এস,জে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন আওমীলীগের সকল পথপদবী হইতে অব্যহতি ঘোষণা৷৷ আমি মোঃ লিটন মন্ডল সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ শিক্ষার মানোন্নয়নে এসজে উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

পলাশবাড়ী থেকে ৭৭০ পিস ইয়াবা জব্দ সহ ১ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

মোঃ সুমন মিয়া
সাদুল্যাপুর গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে ৭৭০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ সহ মাহফুজার রহমান (৩৮) নামে এক যুবক কে গ্রেফতার করেছে।
গত কাল(১১ ডিসেম্বর) বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‍্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল তল্লাশি করে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল টি জব্দ সহ পেশাদার মাদক ব্যবসায়ী ওই যুবক কে গ্রেফতার করে। গ্রেফতার ওই যুবক রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মিলনপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে আসামি মাহফুজার রহমান গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে মাদকদ্রব্য ইয়াবা কিনে করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। সেই সাথে আসামি অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তার বিরুদ্ধে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের সহ জব্দকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে। এছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে , মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকার কথা জানানো হয়।



https://www.facebook.com/share/1HLvQCbic1/