August 2, 2026, 4:05 am
শিরোনাম:
চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে।

পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে এক টেবিলে ১০ দল

মোঃ সুমন মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি

পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে এক টেবিলে ১০ দল

মোঃ সুমন মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

আগামী ২৪ জানুয়ারি গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের জনসভা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১০ দলীয় জোটের এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) বাদ আসর পলাশবাড়ী উপজেলা জামায়াত কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী ২৪ জানুয়ারির জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে এবং শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি সফল করতে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর জামায়াতের আমীর মাওলানা ইয়াহিয়া, সাবেক উপজেলা আমীর বেলাল উদ্দিন ও আব্দুল মজিদ আকন্দ, এনসিপি পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সেক্রেটারি মাসুম সরকার, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম ও কোষাধ্যক্ষ আবু হানিফা, এবি পার্টির উপজেলা সদস্য সচিব ডাঃ মাসুদুর রহমান ও সহ-সভাপতি আব্দুস সোবাহান, এছাড়াও এনসিপির উল্লাস মন্ডল, রানা মন্ডল, শিপন মিয়া, শাহাদাত হোসেন, শ্রী সুশাংক চন্দ্র এবং এনসিপির জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাজল রেখা (পিংকি মনি) সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই জনসভা অত্যন্ত গুরুত্ব বহন করে। জনসভা সফল করতে জোটের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে গণসংযোগ ও প্রস্তুতি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/