August 3, 2026, 5:53 am
শিরোনাম:
টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ।

পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন করলেন জেলা আমীর-

গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ সুমন মিয়া

পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন করলেন জেলা আমীর-

গাইবান্ধা জেলা প্রতিনিধি
মোঃ সুমন মিয়া

আগামী ২৪ জানুয়ারি গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের আগমন ও জনসভা সফল করার লক্ষ্যে জনসভা বাস্তবায়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় পলাশবাড়ী উপজেলা জামায়াত কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর আবুবক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াত আমীর ও গাইবান্ধা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য জননেতা আব্দুল করিম সরকার। সভায় তিনি জনসভা বাস্তবায়নে গঠিত বিভিন্ন বিভাগীয় উপ-কমিটির কাজের অগ্রগতি ও খোঁজখবর নেন এবং দায়িত্বরতদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

সমন্বয় সভা শেষে প্রধান অতিথি আব্দুল করিম সরকার নেতাকর্মীদের সাথে নিয়ে জনসভাস্থল পলাশবাড়ী এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন। মাঠের প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে তিনি পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান,
গাইবান্ধা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু ও
জেলা শিবির সভাপতি রুম্মান ফেরদৌস।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা একরামুল হক সরদার, সাবেক উপজেলা আমীর অধ্যক্ষ বেলাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন, শিক্ষক নেতা ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু তালেব মাস্টার, উপজেলা প্রচার সম্পাদক রুহুল আমিন সরকার, যুব সভাপতি আব্দুল লতিফ তরফদার এবং সাবেক পৌর আমীর ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজানসহ অন্যান্য বিভাগীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ।



https://www.facebook.com/share/1HLvQCbic1/