October 28, 2026, 7:07 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তাজপুর সাংগঠনিক অফিসের উন্নয়ন সভা অনুষ্ঠিত

Reporter Name

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তাজপুর সাংগঠনিক অফিসের উন্নয়ন সভা অনুষ্ঠিত
ওসমানীনগর সিলেট সংবাদদাতা :
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর তাজপুর সাংগঠনিক অফিসের উদ্যোগে এক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে অফিস কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন তাজপুর সাংগঠনিক অফিসের ইনচার্জ সুমা বেগম। সভা পরিচালনা করেন শামীমা আক্তার বেগম এজিএম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির জিন্দাবাজার সাব-এরিয়ার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস এম সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালাবাজার জোন অফিসের জোন প্রধান আব্দুল মোমিন। এ চারা ও উপস্থিত ছিলেন উক্ত অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সভায় বক্তারা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের অগ্রগতি, গ্রাহকসেবা উন্নয়ন, নতুন বীমা পলিসি সম্প্রসারণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রাহকদের আস্থা অর্জনই বীমা খাতের মূল শক্তি। এ লক্ষ্যে সকল কর্মকর্তাকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় তাজপুর সাংগঠনিক অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ফিল্ডকর্মীরা উপস্থিত ছিলেন। উন্নয়ন সভা শেষে প্রতিষ্ঠানের অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ওসমানীনগর সংবাদদাতা
২৩/০২/২০২৬



https://www.facebook.com/share/1HLvQCbic1/