August 3, 2026, 1:09 am
শিরোনাম:
টেকনাফ- কক্সবাজার মহাসড়কে চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতি, বিকাশের দুই সেলসম্যানকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪ চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ।

নোয়াখালী সোনাইমুড়ী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড কৃষক দলের নতুন কমিটি গঠন

নোয়াখালী (সোনাইমুড়ী) প্রতিনিধি: তাজুল ইসলাম

নোয়াখালী সোনাইমুড়ী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড কৃষক দলের নতুন কমিটি গঠন

নোয়াখালী (সোনাইমুড়ী) প্রতিনিধি: তাজুল ইসলাম

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল–এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত ১৭ জানুয়ারি সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। এতে দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতা মোঃ রাজন–কে সভাপতি এবং মোহাম্মদ আরিফুর রহমান–কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

দলের গঠনতন্ত্র অনুযায়ী নবগঠিত কমিটির দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে সভাপতি মোঃ রাজনের হাতে তুলে দেন সোনাইমুড়ী পৌরসভা কৃষক দলের সভাপতি মোহাম্মদ মিলন। এ সময় উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রতন,সহ কৃষক দল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি মোঃ রাজন বলেন,
“ইনশাআল্লাহ তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সততা, আদর্শ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। ৬ নম্বর ওয়ার্ড কৃষক দলকে একটি সুসংগঠিত ও আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি উপস্থিত নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচনে স্বনির্ভর বাংলাদেশ গঠনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রতিবেদন: তাজুল ইসলাম
তারিখ: ২২ জানুয়ারি ২০২৬ ইং



https://www.facebook.com/share/1HLvQCbic1/