August 2, 2026, 7:23 am
শিরোনাম:
চার দশকের পথচলা উদযাপন, মুকসুদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আইনশৃঙ্খলা রক্ষায় নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুর উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ তারিকুল ইসলাম গোপালগঞ্জে মাদকসহ দুজনের কারাদণ্ড বগুড়ার মহাস্থান ফুটওভার ব্রিজের নিচে অবৈধ দখলদারিত্বঃ চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা ভেদেরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা প্রতিবেশীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ। রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? শরীয়তপুরে চুরির অপবাদ দিয়ে নারীকে নির্যাতনের অভিযোগ আনোয়ার মোল্লার বিরুদ্ধে।

নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে গাইবান্ধায় “ভোটের গাড়ি”

বার্তা প্রেরক মোঃ সুমন মিয়া, গাইবান্ধা

নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে গাইবান্ধায় “ভোটের গাড়ি”

দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গাইবান্ধা জেলা শহরে বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি।

আজ বুধবার বেলা ১১ টার দিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারাভ্যান বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি জেলা শহরের বাসস্ট্যান্ডে ২ ঘন্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সেই সাথে গাড়িতে থাকা শিল্পীরা বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

এ ছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে বার্তা এবং গাইবান্ধা জেলার আঞ্চলিক ভাষায় নির্বাচনি সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ফেষ্টিভ ইলেকশন ক্যাম্পেইনের ফেষ্টুন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার , অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার,
জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ আবির, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

বার্তা প্রেরক
মোঃ সুমন মিয়া, গাইবান্ধা
৭.১.২৬ ইং



https://www.facebook.com/share/1HLvQCbic1/