October 28, 2026, 3:37 pm
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

নাটোরের বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা, শোকের ছায়া

(নাটোর জেলা ) প্রতিনিধি: মোঃ আলমগীর কবির

নাটোরের বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা, শোকের ছায়া
‎(নাটোর জেলা ) প্রতিনিধি: মোঃ আলমগীর কবির
‎বড়াইগ্রাম পৌর ছাত্রদলের আয়োজনে সকল দলের

অংশগ্রহণে নাটোরের বড়াইগ্রাম পৌর মাঠে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শোক, বেদনা আর

অশ্রুসিক্ত পরিবেশে জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ।

‎জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের জন্য অবদানের কথা স্মরণ করেন।

বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু ত্যাগ স্বীকার করেছেন, যা জাতি কখনো ভুলবে না।

‎গায়েবানা জানাজায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আলেম-ওলামা ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

পুরো মাঠজুড়ে নীরবতা আর ভারী মন নিয়ে মানুষ প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

‎জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত অনেককে চোখের পানি ধরে রাখতে দেখা যায়। শোকাহত নেতাকর্মীরা

বলেন, একজন শক্তিশালী ও আপসহীন নেত্রীকে জাতি হারিয়েছে।

‎উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নাম। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

 



https://www.facebook.com/share/1HLvQCbic1/