October 29, 2026, 5:15 am
শিরোনাম:
সখিপুর থানা ছাত্রদলের সভাপতি হলেন বিএম কবির হোসেন । ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রবাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৬ ইং ০৮/১০/২০২৬ তারিখ রাত্রীকালিন সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে নিখোঁজের সন্ধান চাই- ৩০ পিস ইয়াবাসহ মানিকগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ মংলা-সুন্দরবন আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা শরীয়তপুর পদ্মা নদীতে ভারতীয় মদসহ আটক ২

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে অগ্নিকাণ্ড, বসতঘর পুড়ে ছাই

নুরুল আবছার | বান্দরবান

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে অগ্নিকাণ্ড, বসতঘর পুড়ে ছাই

নুরুল আবছার | বান্দরবান

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মাওলানা কবির উদ্দিন আহমেদের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোররাতে আনুমানিক রাত ৩টার দিকে এ আঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ বসতঘর থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকলেও দ্রুত ঘর থেকে বের হয়ে আসায় প্রাণে রক্ষা পান। তবে আগুনে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত মাওলানা কবির উদ্দিন আহমেদ জানান, অগ্নিকাণ্ডে তার আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, এক মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেছে। পরিবার নিয়ে এখন চরম দুর্ভোগে পড়েছি।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে আগুন নিজে থেকেই নিভে যায়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে একটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।



https://www.facebook.com/share/1HLvQCbic1/